Jagaddhatri Puja: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, চন্দননগরে শুরু বিসর্জন, গঙ্গার ঘাটেও উপচে পড়া ভিড়
ABP Ananda | 03 Nov 2022 05:37 PM (IST)

আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। চন্দননগরে শুরু বিসর্জনের প্রস্তুতি। শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনে অংশ নেবে পুজো কমিটিগুলি। বিসর্জন দেখতে প্রতিবছর রাস্তার দু’ধারে ভিড় করেন হাজারো মানুষ। গঙ্গার ঘাটেও ভিড় উপচে পড়ে।