Jagadhatri Puja 2021: আজ দশমীতে কৃষ্ণনগর ঘাটে প্রতিমা বিসর্জনের তোড়জোড় | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2021 03:54 PM (IST)

আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। চন্দননগরের (Chandannagar) মধ্যাঞ্চলে বিসর্জনের আয়োজন শুরু হয়েছে। সিঁদুর খেলা ইতিমধ্যেই শেষ। আনন্দে মেতেছেন মানুষজন। এদিকে কৃষ্ণনগর (Krishnanagar) ঘাটে প্রতিমা নিরঞ্জনের তোড়জোড়। কৃষ্ণনগর ঘাটে প্রতিমা নিরঞ্জন ইতিমধ্যেই শুরু হয়েছে। রীতি মেনে বারোয়ারি পুজোর ঘট বিসর্জন হচ্ছে।