Jagath Mukherjee Park : জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম কী ? হয়ে গেল খুঁটি পুজো। দেখুন ভিডিয়ো

ABP Ananda  |  19 May 2025 08:38 AM (IST)
ABP News

ABP Ananda LIVE : একটা সময় ছিল যখন জগৎ মুখার্জি পার্কের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ ছিল নাটক। নবমীর দুপুরে লাঠি খেলা তারপর সন্ধ্যেবেলা থেকে রাতভোর নাটক দেখতে ভিড় জমাতেন বহু মানুষ। ছবি বিশ্বাস, উৎপল দত্ত থেকে বাদল সরকারের মতো দিকপালদের উপস্থিতি অন্যমাত্রা এনে দিত পুজোয়। সময়ের সঙ্গে বদলেছে উৎসবের আঙ্গিক কিন্তু পাল্টায়নি অনেক রীতি, আজও পুজোর কদিন মাইকে বাজে শুধুই রবীন্দ্রসঙ্গীত। জগৎ মুখার্জি পার্কের পুজো আজও বজায় রাখতে পেরেছে তার সর্বজনীন চরিত্রকে। এই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন কাজ। কর্পোরেট আগ্রাসনের মুখে দাঁড়িয়েও এই পুজোকে সর্বজনীন হিসেবে রাখতে পেরেছি : রাজা মুখোপাধ্যায়, সংগঠক, জগৎ মুখার্জি পার্ক পুজো কমিটি। ৮৯ তম বছরে এবার জগৎ মুখার্জি পার্কের পুজোর থিম AI. এই থিমে দর্শকদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাল ও খারাপ দিক তুলে ধরবেন শিল্পী।কম্পিউটার যেমন কর্মসংস্থানের নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে তেমনি কোথাও যেন মানুষের জীবনকে সংকুচিত করে দিয়ছে। এ আই নিয়ে তাই প্রশ্নটা উঠছে এবং ইতিবাচক দিকগুলো গ্রহন করার পাশাপাশি নেতিবাচক দিকগুলো কিভাবে পরিহার করা যায় সেটা মানুষকে আজ ভাবতেই হবে: সুবল পাল, শিল্পী। রবিবার খুঁটি পুজোর দিন একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার জয়দীপ মুখোপাধ্যায়কে সম্বর্ধনা দেন পুজো উদ্যোক্তারা। অপারেশন সিঁদুর ঘিরে উন্মাদনার আবহে মহিষাসুর মর্দিনীর আবাহন উৎসবের সূচনা মুহূর্তে যা হয়ে উঠলো তাৎপর্যপূর্ণ।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Jagath Mukherjee Park : জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম কী ? হয়ে গেল খুঁটি পুজো। দেখুন ভিডিয়ো

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন