Jairam Ramesh: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই নামার পর ট্যুইট জয়রামের

'বালেশ্বর দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই (CBI) তদন্তের ঘোষণা', 'মোদি সরকার ডেডলাইন পূরণ করতে পারে না বলে , হেডলাইন ম্যানেজ করে', ট্যুইট কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের। '২০১৬-র ২০ নভেম্বর, ইনদৌর-পাটনা এক্সপ্রেস কানপুরে বেলাইন, ১৫০ জনের মৃত্যু', '২৩ জানুয়ারি, ২০১৭-য় তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু এনআইএ তদন্তের দাবি করেন', '২৪ ফেব্রুয়ারি, ২০১৭-য় প্রধানমন্ত্রী বলেন কানপুর দুর্ঘটনা ষড়যন্ত্রের ফল। '৬ জুন, ২০২৩, এনআইএ তদন্তের চূড়ান্ত রিপোর্ট নিয়ে কোনও খবর নেই', একবার এই ঘটনাক্রমকে স্মরণ করুন, ট্যুইট জয়রাম রমেশের। বালেশ্বরে (Baleswar) ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই নামার পর ট্যুইট জয়রামের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola