Jalpaiguri: ট্রাকের পিছনে গাড়ির ধাক্কা, ফুলবাড়িতে মৃত ২।Bangla News

জলপাইগুড়ির ফুলবাড়ির জোটিয়াখালিতে সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। কয়েকজন একটি গাড়িতে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে  ফিরছিলেন। পুলিস সূত্রে খবর, আজ ভোর ৫টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে আচমকা ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই চালক সহ দু’জনের মৃত্যু হয় বলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে খবর। বাকি ৬ আরোহীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola