Jalpaiguri: টানা বৃষ্টিতে জলপাইগুড়ির ধূপগুড়িতে সেতুর কংক্রিটের চাঙড় ভেঙে বিপত্তি ।Bangla News
টানা বৃষ্টিতে জলপাইগুড়ির ধূপগুড়িতে সেতুর কংক্রিটের চাঙড় ভেঙে বিপত্তি। যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে বিপজ্জনক সেতু দিয়েই চলছে যাতায়াত। আজ সেতু পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা। স্থানীয়দের দাবি, একটানা বৃষ্টি, তার ওপর অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল করায়, শুক্রবার আংরাভাসা থেকে বাঙ্কুবাজার যাওয়ার সেতুর চাঙড় খসে পড়ে রাস্তায় বিশাল গর্ত তৈরি হয়।এরপর ওই সেতুতে ভারী যান বন্ধ করা হলেও, ছোট গাড়ি চলাচল করছে। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন আশপাশের এলাকার বাসিন্দারা।
Tags :
Jalpaiguri ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bridge Collapse Dhupguri এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ব্রিজ ভেঙে বিপত্তি