Nabanna: ‘প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে কালিমালিপ্তের চেষ্টা’, মন্তব্য নবান্নের

‘৫ অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত ১৪ জনের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রাজ্যের বাইরে বৃষ্টি অথবা কোনও মেঘ ফাটা বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস। প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে কালিমালিপ্তের চেষ্টা। পাকাপোক্তভাবে বিসর্জনের বন্দোবস্ত করা হয়েছিল। মাল প্রশাসন, পুলিশ ও মাল পুরসভার প্রচেষ্টায় কমেছে জীবনহানি। নিরাপদ জায়গায় সরানো হয়েছিল ৪৫০ জনকে। মাল নদীতে হড়পা বানে ৮ মৃত্যুতে জানাল নবান্ন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola