Jalpaiguri News: জলপাইগুড়ির নাগরাকাটায় তৃণমূলের দাদাগিরি! ABP Ananda Live

West Bengal News: জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটায় তৃণমূলের দাদাগিরি! ব্লক সভাপতিকে তোলা না দেওয়ায়, বেসরকারি পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বানারহাট থানার পাশাপাশি, জলপাইগুড়ির পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন রিসর্ট মালিক। পৃথক অভিযোগ জানিয়েছে উত্তরবঙ্গ ব্যবসায়ী সংগঠনও। দ্রুত রিসর্ট খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার । রিসর্ট মালিকের অভিযোগ, ভোটের জন্য তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন তৃণমূলের নেতারা । চাহিদা মতো টাকা দিতে না পারায়, রবিবার তাঁর রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, রিসর্টে অসামাজিক কাজ হয়, তার প্রতিবাদে গ্রামবাসীরাই তালা লাগিয়েছেন। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola