Jamalpur: জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের টেবিল চাপড়ে হুমকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2022 11:52 PM (IST)

জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের টেবিল চাপড়ে হুমকি। হুমকি জামালপুরের টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট বিট্টু মল্লিকের। "ক্লাসে চলুন, ক্লাস করান, দেড়টার পর পিরিয়ডে গেলে ছেড়ে কথা বলব না। হুমকি জামালপুরের টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট বিট্টু মল্লিকের। মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি নিয়ে আজ ২ ঘণ্টার কর্মবিরতিতে সামিল। সামিল হল কলেজের অধ্যাপক ও অশিক্ষক কর্মীদের একাংশ। কর্মবিরতি চলাকালীন কলেজে ঘরে ঢুকে শাসানি টিএমসিপি নেতার।