Jammu Kashmir: জম্মু-কাশ্মীর বিধানসভায় তুলকালাম, শাসক বিধায়কদের সঙ্গে বিরোধীদের হাতাহাতি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় তুলকালাম। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক বিধায়কদের সঙ্গে বিরোধীদের হাতাহাতি। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় মার্শালদের।

আরও খবর..

রেল যাত্রীদের জন্য় সুখবর। হাওড়া থেকে বাঁকুড়া যেতে লাগবে এবার আরও কম সময়। রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া থেকেই এক ট্রেনে মশাগ্রাম হয়ে যাওয়া যাবে বাঁকুড়া। রেল সূত্রে খবর,পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন।সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ। 

আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ।  মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola