Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ

Continues below advertisement

ABP Ananda LIVE : সন্ত্রাসমুক্ত নির্বাচনের আশা এবং ভবিষ্যতের দিশা নিয়ে কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ। আয়োজক সংস্থার সম্পাদক, কাজি মাসুম আখতার। আলোচনার বিষয় ছিল 'সন্ত্রাসমুক্ত স্বচ্ছ নির্বাচন হোক আমাদের পাখির চোখ'। উপস্থিত ছিলেন ক্যাপ্টেন পার্থসারথি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আলোচকদের দাবি, বাহিনীকে কাজে লাগিয়ে নির্বিঘ্ন করতে হবে নির্বাচন। এনিয়ে ডেপুটেশন দেওয়া হবে রাজ্যপাল ও নির্বাচন কমিশনের কাছে।

 

আরও পড়ুন...

কসবা থানার ওসিকে সাসপেন্ড নির্বাচন কমিশনের

 কসবা থানার ওসিকে সাসপেন্ড নির্বাচন কমিশনের। গতকাল থানায় গিয়ে ওসিকে একাধিক প্রশ্ন কমিশনের আধিকারিকদের। প্রশ্নের সদুত্তর দিতে না পারায় সাসপেন্ড ওসি বিশ্বনাথ দেবনাথ। 'অপরাধীর তালিকায় সোনা পাপ্পুর নাম নেই কেন? ভুরি ভুরি অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি?', প্রশ্নের মুখে সদুত্তর দিতে না পারায় সাসপেন্ড, খবর কমিশন সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola