Jaynagar: তৃণমূল নেতা খুনের পরই হামলা, একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
জোড়া খুনের ঘটনায় অগ্নিগর্ভ জয়নগর। তৃণমূল নেতা খুনের পরই গ্রাম ঘিরে হামলা। একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। ঘণ্টা চারেক ধরে চলে তাণ্ডব, দাবি গ্রামবাসীদের। তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ।