Jaynagar TMC Leader Death: ৪৮ ঘণ্টা পার, জয়নগরজুড়ে এখনও ভয়ের পরিবেশ
খুন, খুনের বদলা খুন এবং তারপর আগুন-ভাঙচুর-লুঠপাট। জয়নগরজুড়ে এখনও ভয়ের পরিবেশ। ৪৮ ঘণ্টা পার। ঘটনার ঘনঘটা যে তৃণমূল নেতার খুনকে কেন্দ্র করে, শুধুমাত্র সেই ঘটনাতেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে অভিযুক্তকে প্রকাশ্যে পিটিয়ে মারা অথবা সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাটের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। পুরুষশূন্য দলুয়াখাকি গ্রাম। পুড়ে ছাই ঘরবাড়ি। আশ্রয়হীনদের ঠিকানা এখন দক্ষিণ বারাসাতে সিপিএমের পার্টি অফিস। সকলেই জানতে চান, কবে ফিরবেন গ্রামে? কে দেবে তাঁদের নিরাপত্তা?
Tags :
Bangla News Bangla News Live Jaynagar ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News Jaynagar Update