Jayprakash Majumdar : প্রত্যাশিত ছিল, কয়লা পাচারকাণ্ডে অভিষেককে ইডি-র সমন প্রসঙ্গে জয়প্রকাশ
কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন ইডি আধিকারিকরা, খবর সূত্রের। কয়লা পাচারকাণ্ডে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও ইডির নোটিস। ৫ সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে তলব। এনিয়ে দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এটা যে প্রত্যাশিত ছিল সেটা গতকালের সভা থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Tags :
Abhishek Banerjee Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ED ABP Ananda Bengali News Coalsmugglingcase JayprakashMajumdar