Ground Zero: ঝালদা পুরসভায় রাজ্যের প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ

ঝালদা পুরসভায় রাজ্যের প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ । রাজ্যের ২ ডিসেম্বরের বিজ্ঞপ্তি খারিজ। ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন আগামী ১৬ জানুয়ারি । নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১৬ জানুয়ারি জেলাশাসকের তত্ত্বাবধানে হবে চেয়ারম্যান নির্বাচন। শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ। নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার।

ফের দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। এবার রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর রামপুরহাটের বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ।

আগামী সপ্তাহের শুরুতে তলব জাকির হোসেন কে,  কলকাতার অয়কর দপ্তরে তলব তৃণমূল  বিধায়ক কে, উত্থার হওয়া টাকার উৎস জানতে তলব জাকির কে ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola