Jhalda Murder: তপন কান্দুর হত্যার তদন্তে স্থানীয় এক তৃণমূল কর্মী জিজ্ঞাসাবাদ CBI-এর।Bangla News

ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে খুনে অভিযুক্ত কলেবর সিংহকে হেফাজতে নেওয়ার পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে তত্পর হল সিবিআই। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজে রাতভোর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এর আগে ম্যাগাজিন ও গুলি উদ্ধার হলেও আগ্নেয়াস্ত্রর হদিশ মেলেনি। একটি নির্মীয়মাণ বাড়ির কুয়ো ও আশপাশে আগ্নেয়াস্ত্রের খোঁজে চলে তল্লাশি। এদিকে তপন কান্দুর হত্যার তদন্তে আজ তাঁর ব্যবসার পার্টনার পিন্টু চন্দকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। সেই সঙ্গে আজ স্থানীয় এক তৃণমূল কর্মী বিশ্বনাথ কান্দুকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরভোটের ফল ঘোষণার দিন গন্ডগোল হয় কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে। তা নিয়ে ঝালদা থানায় দায়ের হয় অভিযোগ। সেই ঘটনার বিষয়ে জানতেই বিশ্বনাথ কান্দুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola