Lok Sabha Election 2024: ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ | ABP Ananda LIVE
ABP Ananda | 09 Mar 2024 02:22 PM (IST)

BJP news: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বিড়ম্বনা বাড়ল পদ্ম শিবিরে। বিধায়ক মুকুটমণি অধিকারীর পর এবার বিজেপি(BJP) ছাড়তে চেয়ে চিঠি দিলেন ঝাড়গ্রামের(Jhargram) সাংসদ কুনার হেমব্রম। ব্যক্তিগত কারণে দলীয় সদস্যপদ ছাড়তে চান বলে দাবি করেছেন তিনি। ২০১৯ সালে প্রথমবার বিজেপির টিকিটে লড়ে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডুকে প্রায় ১১ হাজার ভোটে পরাজিত করেছিলেন কুনার হেমব্রম।এর আগে ২০১৪-র লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে জিতেছিলেন তৃণমূলের(TMC) উমা সোরেন।