Jhargram: ঝাড়গ্রামের বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2022 09:24 PM (IST)

ঝাড়গ্রামের বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়াল। আজ সকালে বিনপুরের কয়েকটি গ্রামে আগামী ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়ে ওই সব পোস্টার দেখা যায়। বাঁকুড়ার খয়েরবনি ও ফুলকুসুমাতেও একই পোস্টার পড়েছে। তবে পুলিশ সূত্রে দাবি, ঘটনার পিছনে স্থানীয় কেউ থাকতে পারেন।