Jhargram News: বেলপাহাড়ি থেকে বাঘ পৌঁছল কাঁকড়াঝোরে, আতঙ্ক
ABP Ananda | 21 Dec 2024 11:27 PM (IST)

ABP Ananda LIVE: বেলপাহাড়ি থেকে বাঘ পৌঁছল কাঁকড়াঝোরে। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। বেলপাহাড়ির বাঘ কাঁকড়াঝোড়ে।
তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'দেখুন এটা কিছু একটা আছে। হয় এই ঠান্ডার জন্য...বিশেষ করে ঝুপড়িতে, যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। শীতে গরম করার জন্য হয়তো .. না হলে পরপর ঝুপড়িতে এইভাবে আগুন লাগার কথা নয়। এটা দেখতে হবে। আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি । এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকত না থাকত কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। কিন্তু কেউ ভিতরে ছিল না।'