TMC: খারিজ জামিনের আর্জি, ৪ দিনের সিবিআই হেফাজতে জীবনকৃষ্ণ সাহা | ABP Ananda Live
ABP Ananda | 17 Apr 2023 08:03 PM (IST)

খারিজ হয়ে গেল জামিনের আর্জি। ৪ দিনের সিবিআই হেফাজতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। শুক্রবার থেকে টানা ৬৫ ঘণ্টা জেরা, নিয়োগ দুর্নীতিতে জালে তৃণমূলের 'জীবন'। তদন্তে অসহযোগিতার অভিযোগে বড়ঞার তৃণমূল বিধায়ক গ্রেফতার। জিজ্ঞাসাবাদের সময় পুকুরে মোবাইল ফোন ফেলে 'তথ্য লোপাটের চেষ্টা'। এঁদো পুকুরের জলে মোবাইল ফোন ফেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না জীবন। এদিন সকালে তাঁকে গ্রেফতার করে। পরে আদালতে তোলা হলে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন। ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।