Jibankrishna Saha: এবার বড়ঞার তৃণমূল বিধায়কের বেতন বন্ধ করে দিল স্কুল কর্তৃপক্ষ | ABP Ananda LIVE
ABP Ananda | 28 Apr 2023 07:07 PM (IST)

এবার বড়ঞার তৃণমূল বিধায়কের বেতন বন্ধ করে দিল স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বীরভূমের নানুরে দেবগ্রাম হাইস্কুলের শিক্ষক ছিলেন জীবনকৃষ্ণ সাহা। 'বিধায়ক হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানাননি জীবনকৃষ্ণ। স্কুলের বেতন ও বিধায়ক ভাতা নিয়েছেন তৃণমূল বিধায়ক। ৬ মাসের বেশি সময় ধরে স্কুলে আসেননি জীবনকৃষ্ণ, অথচ নিয়মিত স্কুলের বেতন নিয়েছেন', দাবি স্কুলের প্রধান শিক্ষকের।