Jibankrishna Saha: জেলে গিয়ে জীবনকৃষ্ণকে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা
ABP Ananda | 10 May 2023 11:21 AM (IST)

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআইয়ের (CBI) বড় হাতিয়ার হতে চলেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোনের তথ্য। সিবিআইয়ের দাবি, দুটি ফোন থেকে সাড়ে ৩০০ পাতার তথ্য মিলেছে। হোয়াটসঅ্যাপ চ্যাট ও কয়েকশো অডিও ক্লিপে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথোপকথন হয়েছে বলে জানা গেছে। সেখান থেকে মিলেছে বেশ কিছু নাম। এবার তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়োগ ছাড়া অন্য বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সিবিআইয়ের অনুমান, তথ্য গোপন করতেই দুটি ফোন ছুড়ে বাড়ির পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক। এবার ফোন থেকে উদ্ধার হওয়া তথ্য সামনে রেখে জেলে গিয়ে জীবনকৃষ্ণকে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।