Job Scam: দুর্নীতিদমন শাখার জালে বিধায়কের আপ্তসহায়ক, তোলা হল আদালতে।Bangla News

সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩। গতকাল রাতেই খবর পায় পুলিশ। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। অ্যান্টি কোরাপশন বিভাগের আধিকারিকরা ফাঁদ পাতেন। আর তার সাহা‌য্যেই তেহট্টের বিধায়ক তাপস সাহার আপ্তসহায়ক প্রবীর কুমার কয়াল, শ্যামল কয়াল ও প্রবীর মণ্ডলকে গ্রেফতার করে।।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola