Job Seekers Agitation: ২০১৪-র টেট উত্তীর্ণদের আন্দোলন মঞ্চে হাওড়ার মাংস বিক্রেতা! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
ABP Ananda | 10 Oct 2022 11:59 PM (IST)

২০১৪-র টেট উত্তীর্ণদের আন্দোলন মঞ্চে হাওড়ার মাংস বিক্রেতা! আর তাঁর হাতে থাকা চাকরির দাবিতে একটি পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক! ছবিটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর সুদাম গিরি নামে ওই যুবকের দাবি, ইচ্ছাকৃতভাবে এই ছবি ভাইরাল করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তরজা।