Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান, পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা | On The Spot

Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান। পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা।
এদিকে, ''গুপ্তা-জয়সওয়ালরা না থাকলে বাঙালির অস্তিত্বই থাকত না। 'তাঁরা সম্পদ উজাড় করে তলোয়ার তৈরির জন্য লোহা না দিলে, এই বনেদি উত্তর কলকাতার বাঙালির অস্তিত্ব থাকত না'', বউবাজারে খুঁটিপুজোর অনুষ্ঠানে গিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। ১৯৪৬ সালের সংঘাতের প্রসঙ্গ টেনে মন্তব্য শমীক ভট্টাচার্যের।
অন্যদিকে, স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি নয়। জিরো টলারেন্স রাজ্য সরকার। এবার গড়িয়াহাট বাজারে খাদ্য সুরক্ষা অভিযান।
পাশাপাশি, পুজোর আগে বার্ধক্য ও বিধবা ভাতা বাড়াল রাজ্য। বার্ধক্য ও বিধবা ভাতা ১ হাজার থেকে বেড়ে হল দেড় হাজার টাকা. নবান্নে উপভোক্তাদের হাতে ভাতার টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ। আগের সরকারের জন্য রাজ্যের আর্থিক অবস্থা খারাপ। অযোগ্য কাউকে ভাতা দেওয়া হবে না। আগের সরকারের আমলে ভাতার আবেদন বাতিল। আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল। জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদন যাচাই করে দেওয়া হবে ভাতা। অযোগ্য কেউ ভাতা নিয়ে থাকলে সারেন্ডার করতে পারেন, স্বাগত জানাব। বিধবা ভাতার বদলে চাইলে অন্নপূর্ণা যোজনায় আবেদন করুন। ফের ২দিনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে।"