Job Seekers Agitation : কাশফুল আর বালিশ নিয়ে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের অভিনব বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Sep 2022 04:40 PM (IST)

২০১৮-য় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ ও বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের কাশফুল আর বালিশ নিয়ে অভিনব বিক্ষোভ। এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভে সামিল কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। এর আগে ২০২১-র ১৮ নভেম্বর হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শিল্পায়ন নিয়ে বার্তা দিতে গিয়ে কাশফুল থেকে বালিশ বানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।