Job Agitation: আজ রাজপথে আন্দোলনকারীদের 'মহাজোট', যোগ দেবেন বিদ্বজ্জনরাও
হাইকোর্টের সম্মতিতে আজ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহাজোটের মিছিল। চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ একত্রিত হয়ে এই মিছিলের ডাক দিয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। মিছিলে । সামিল হবেন ৬০০ দিনের ওপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ C, গ্রুপ D-র চাকরিপ্রার্থী-সহ অন্যান্য মঞ্চের আন্দোলনকারীরা। বিদ্বজ্জনদের একাংশও মহামিছিলে অংশ নেবেন বলে দাবি করেছেন চাকরিপ্রার্থীরা।
Tags :
Protest Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Teacher Recruitment Scam Job Agitation