পার্কিংকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জোড়াবাগান থানা এলাকা

পার্কিংকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জোড়াবাগান থানা এলাকা। বেশ কয়েকজন আহত হন। নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মীরা হাজরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা নাগাদ কলকাতা পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে অশান্তির সূত্রপাত। বিকেল পর্যন্ত দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দু’ পক্ষই একে অন্যের বিরুদ্ধে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেছে। রাতেই ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর মীরা হাজরা। তাঁর দাবি, এলাকায় বেআইনি পার্কিং নিয়ে সমস্যা রয়েছে। এভাবে অশান্তি পাকিয়ে শাসকদলকে কলুষিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর। তবে অভিযোগের আঙুল কাদের দিকে, তা স্পষ্ট করেননি তিনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola