Debmalya Bagchi: সাংবাদিক দেবমাল্য বাগচী গ্রেফতার, জেলায় জেলায় প্রতিবাদ | ABP Ananda LIVE

ABP Ananda  |  08 Sep 2023 09:12 PM (IST)
ABP News

সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদ নানা মহলে। আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবারও প্রতিবাদ চলছে জেলায় জেলায়, নানা মহলে। দেবমাল্যর নিজের শহর খড়্গপুর প্রেস ক্লাবের তরফে এ দিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারের সঙ্গে দেখা করে বিষয়টি নিষ্পত্তির দাবি জানানো হয়। খড়্গপুরের মহকুমাশাসকের কাছেও বিভিন্ন সংগঠনের তরফে দেবমাল্যর মুক্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার ডাকে এ দিন প্রতিবাদ সভা হয়েছে বর্ধমান শহরের কার্জন গেটে। এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে প্রেস বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতিও। সমাজ মাধ্যমেও সংবাদ-গোষ্ঠীর সঙ্গে যুক্ত অনেকে, এমনকী তার বাইরেও বহু মানুষ বিষয়টি নিয়ে সরব হয়েছেন। আনন্দবাজারের এই সাংবাদিক ‘রাজরোষে’র স্বীকার বলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ পরিবেশকর্মী সুভাষ দত্ত।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Debmalya Bagchi: সাংবাদিক দেবমাল্য বাগচী গ্রেফতার, জেলায় জেলায় প্রতিবাদ | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন