Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী

ABP Ananda  |  03 Aug 2026 12:16 AM (IST)
ABP News

ABP Ananda LIVE : '১৫ বছর ধরে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার পক্ষে আমি কোনও লেখা লিখিনি। ওই অনুষ্ঠানে তসলিমাকে স্বাগত জানাবার কোনও অধিকার আমার জন্মায় না। ফলে তাঁরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। তবে ক্ষোভ প্রকাশের সময় নির্বাচনটা শিল্পের পক্ষে ক্ষতিকর। মুখটা সম্পূর্ণ কালিমালিপ্ত হয়ে যায়। তিনি এই জিনিসটা প্রত্যাশা করেননি, এটা আমি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নীচে নেমে যায়। ওঁকে ওই অবস্থায় মনে ক্ষত তৈরি করা একদম উচিত নয়। আমি তো তার কারণ হতে পারি না। তারপরও আমার ইচ্ছে ছিল ওঁর কবিতা শোনবার। চারপাশ থেকে যেভাবে লোকজন আমার দিকে তাকাচ্ছিল পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি। আমি যদি নিরাপদে ফিরতে চাই তাহলে এখনই আমার স্থান ত্যাগ করা উচিত। তারপরেও তখনও ধিক্কার ভেসে আসতে থাকে। তসলিমা গতকাল বলেছেন আমি তাঁর মতটা শুনব । সভ্যতা এভাবেই এগিয়েছে। এই সরকারের ক্ষেত্রে যারা নতুন দরজা খুলতে চাইছে, তাদের সতর্ক থাকা দরকার আগের সরকার যেরকম বদলা নয় বদল চায় বলেছিলেন তারমধ্যে ক্ষমা ছিল, এই ক্ষমার সুযোগ নিয়ে কিন্তু অনেক সুযোগসন্ধানী ঢুকে পড়ে', বললেন জয় গোস্বামী। 


পড়ুন আরও খবর...


ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে


বর্ধমান শহরের ঝাঁ চকচকে আবাসনে বাসিন্দাদের ভিড়ে মিশে ছিল হামিম। প্রতিদিন সকালে জিম। ধোপদুরস্ত পোশাক পরে আসা-যাওয়া। দেখে কে বুঝবে, পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলে আসলে জঙ্গি! যার কাছে কিনা খোদ মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীকে ফলো করার অর্ডার ছিল। যার কাছ থেকে কিনা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর লোকেশনের তথ্য়! কিন্তু শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রীই নন, ধৃত জঙ্গি হামিমের নজরে কি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও? কোনও কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ছক কষছিল ভাট্টি গ্যাং? এসটিএফ সূত্রে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত জঙ্গি হামিমের নজর কি শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকেই ছিল? নাকি বর্ধমানে ঘাঁটি গেড়ে থাকা এই জঙ্গির হাতে দিল্লির 'অ্যাসাইনমেন্ট'-ও ছিল? STF সূত্রের খবর, জঙ্গি হামিম মণ্ডলও ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য় জানা গেছে, তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে, কেন্দ্রের মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের ওপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন