Rishra Violence: রিষড়ায় 'আক্রান্ত' বিজেপি, সুকান্ত মজুমদারকে ফোন জেপি নাড্ডার | ABP Ananda LIVE
ABP Ananda | 03 Apr 2023 10:56 PM (IST)

রিষড়ায় আক্রান্ত বিজেপি, সুকান্ত মজুমদারকে ফোন জেপি নাড্ডার। এদিন সন্ধে ৬টা বেজে ২০ মিনিট নাগাদ রিষড়ার পরিস্থিতি জানতে সুকান্ত মজুমদারকে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডার কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সুকান্তর, খবর সূত্রের। শিবপুর, রিষড়াকাণ্ডে এনআইএ তদন্তের দাবি করেছে শুভেন্দু অধিকারী। ৮ এপ্রিল রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন আসার দাবি করা হয়েছে।