Samir Chakraborty: 'আজকে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে', মন্তব্য সমীর চক্রবর্তীর | ABP Ananda LIVE

ABP Ananda  |  03 Aug 2024 08:30 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: 'শুধু আরএসএসের পাঠশালায় পড়াশোনা করবেন না। চারদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছিলেন ৯ শতাংশ মুসলমান নিয়ে আসাম শুরু হয়েছিল স্বাধীনতার পরে, যখন থেকে আসাম হয়েছিল। এখন সেটা ৪০ শতাংশ। তাহলে সেটা কী ডবল ইঞ্জিনের সরকারের দয়ায় সেটা হয়েছে? এটা দুর্ভাগ্য যে আজও ব্রিটিশদের পাতা ফাঁদে থেকে আমরা বেরিয়ে যেতে পারলাম না। কোনও দিন যদি সত্যি সত্যি মুসলমান সম্প্রদায় ভারতবর্ষ ছেড়ে চলে যায় তাহলে কোন ইস্যু নিয়ে বিজেপি রাজনীতি করবে? আজকে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে', মন্তব্য সমীর চক্রবর্তীর।


রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার । গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই । ED সূত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। আনিসুর ও তাঁর দাদা আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে অসহযোগিতার অভিযোগ। ধৃত দুই ভাইয়ের মেডিক্যাল পরীক্ষা হয়েছে জোকা ESI-তে। স্বাস্থ্য়পরীক্ষার পর আদালতে আনা হয়েছে আনিসুর-আলিফকে। বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি প্রত্যাহারের দাবি মমতার । এটা জনবিরোধী সিদ্ধান্ত, চিঠিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Samir Chakraborty: 'আজকে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে', মন্তব্য সমীর চক্রবর্তীর | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন