Abhijit Ganguly: কোন জাদুকরের ছোঁয়ায় ওএমআর শিটে নম্বর বিকৃতি? : বিচারপতি গঙ্গোপাধ্যায়
ABP Ananda | 16 Dec 2022 05:44 PM (IST)

'কোন জাদুকরের ছোঁয়ায় নবম-দশম শিক্ষক নিয়োগে ৪০টি ওএমআর শিটে নম্বর বিকৃতি?' 'পি সি সরকার সিনিয়র না জুনিয়র, কোন ছোঁয়ায় নম্বর বৃদ্ধি, এটাই আদালত জানতে চায়', নবম-দশম শিক্ষক নিয়োগে নম্বর বিকৃতির মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'কীভাবে ওএমআর শিট বিকৃতি? কীভাবে এসএসসির সার্ভারে নম্বর বৃদ্ধি? গাজিয়াবাদে নবম-দশমের ওএমআর শিটে ৩ নম্বর সার্ভারে বদলে গেল ৫৩-য়!', ওএমআর শিট মামলায় ৪০জনের মধ্যে ১২জন অবস্থান জানাতে এলেন হাইকোর্টে। ১২ জন শিক্ষককেই ওএমআর শিট বিকৃতি নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ। অতিরিক্ত হলফনামা দেওয়ার কোনও সুযোগ থাকবে না, জানিয়ে দিল হাইকোর্ট