Abhijit Ganguly: দুর্নীতি প্রসঙ্গে ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ABP Ananda Live
ABP Ananda | 09 Jan 2024 07:33 AM (IST)

দুর্নীতি প্রসঙ্গে ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সোমবার রাতে কটাক্ষের সুরে তিনি বলেন, একদল চোর হয়তো সুপ্রিম কোর্টে আবেদন করে বলবে, তাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। সম্পত্তি নিয়েও চ্য়ালেঞ্জ ছুড়েছেন তিনি। পাল্টা সুর চড়িয়ে জবাব দিয়েছে তৃণমূল।