✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

CBI: গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব', CBI-কে কড়া বার্তা বিচারপতির

ABP Ananda  |  25 Jul 2023 07:26 PM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam Case) এবার মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আজই সিবিআইকে (CBI) জেলে গিয়ে জেরার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। 'মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করবেন ২ সিবিআই অফিসার। মামলাকারী এবং পর্ষদের আইনজীবীর থেকে মামলা বুঝে নিয়ে আজই জেরা করবে সিবিআই। যেহেতু এই মামলায় মানিকের রক্ষাকবচ নেই, তাই সিবিআই প্রয়োজন মনে করলে হেফাজতে নিতে পারবে। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি, প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারবে', এদিন এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।                              


এদিন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য, আদালতে দাবি করেছে সিবিআই। মানিক ভট্টাচার্যের নির্দেশেই এই সব দুর্নীতি হয়েছে, মন্তব্য বিচারপতির। মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে ও স্ত্রীর সম্পত্তিও আয়ের সঙ্গে সঙ্গতিহীন, মন্তব্য করেছেন বিচারপতি। এরপরই সন্ধ্যেয় আদালতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন তাঁরা। এরপর জানা যায়, সিবিআই অফিসারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


তিনি বলেন, 'যদি আপনারা ঠিক করে তদন্ত করেন, তাহলে খুব ভাল, গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব।' জেরা পর্বের ভিডিওগ্রাফি করা সম্ভব? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। জেরা পর্বের ভিডিওগ্রাফি করা সম্ভব? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। ক্যামেরায় না হলে, ফোনে রেকর্ড করবেন, নির্দেশ বিচারপতির। এখানে নিশ্চয় আর্থিক লেনদেন আছে, মন্তব্য বিচারপতির। আজ রাত ৮ থেকে ৮.৩০-এর মধ্যে এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে এই জেরা শুরু করতে হবে', এমনটাই জানান হয়েছে। এদিন বিচারপতি বলেন, 'এই আদালত বিশ্বাস করে, মানিক বা পর্ষদের ঘনিষ্ঠ কিছু প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতে টাকার লেনদেন হয়েছে। মানিক ভট্টাচার্যের নেতৃত্বে এমন অভিনব দুর্নীতি, এমন ডিজাইনড কোরাপশনে আদালতের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এরপরি প্রাথমিকের নতুন মামলায় অবিলম্বে সিবিআই এবং ইডিকে যুক্ত করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।                                        

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • CBI: গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব', CBI-কে কড়া বার্তা বিচারপতির

TRENDING VIDEOS

১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'9 Hour ago

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা22 Hour ago

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি22 Hour ago

"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.