Primary TET: প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বেআইনিভাবে চাকরি পাওয়া ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি  গঙ্গোপাধ্যায়। ২৬৯ জনের বক্তব্য শুনতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক।  আজ ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সবার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ। এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola