Abhijit Ganguly: 'ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ?
ABP Ananda | 12 Dec 2022 07:40 PM (IST)

'আমি বদলে গিয়েছি, আগের মতো আর নেই, ভগবান থেকে এখন শয়তান`। একটি মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বঞ্চনার অভিযোগ তুলে বিচারপতির কাছে মহিলার কাতর আবেদন --। আপনাকে ভগবানের মতো দেখি, সাহায্য করুন, আর্জি মামলাকারীর। আমি আর আগের মতো নেই, ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি`। এজলাস ছেড়়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলেন মহিলা। মাথা ঘুরে গিয়েছিল, বিচারপতিকে বললেন আবেদনকারী মহিলা। সাবধানে যান, মামলা হবে, চিন্তা করবেন না, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।