Abhijit Gangopadhyay : 'আর কোনও আধিকারিকের প্রয়োজন নেই, প্রধানমন্ত্রীকে প্রয়োজন',ফের ভর্ৎসিত CBI
নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam) হাইকোর্টে ফের ভর্ৎসিত সিবিআই। তদন্তের গতি প্রকৃতি নিয়ে উষ্ণা প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্য 'এই মামলায় আর কোনও আধিকারিকের প্রয়োজন নেই, প্রধানমন্ত্রীকে প্রয়োজন। সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে, তারা দুর্নীতির পর্দাফাঁস করার লক্ষ্যে তদন্ত করছে না'। নিয়োগ দুর্নীতি মামলায় গঠিত সিবিআইয়ের সিটের কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এবার খোদ সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।