Debangsu Basak: 'হস্তক্ষেপ করলেই এক্তিয়ার বহির্ভূত!' বিস্ময়প্রকাশ বিচারপতি দেবাংশু বসাকের
ABP Ananda | 15 Jan 2024 11:06 PM (IST)

SSC Recruitment Scam: 'মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরির নিয়োগপত্র (Recruiment Scam) দেওয়া হবে, আর আদালত পদক্ষেপ করলেই এক্তিয়ার বহির্ভূত বিষয়!' এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত শুনানিতে বিস্ময়প্রকাশ বিচারপতি দেবাংশু বসাকের (Debangsu Basak)। 'তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে'। 'মেধাতালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসদুপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন'। আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 'যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন, তিনি জানেন মেধাতালিকা প্রকাশিত হবে'। 'মেধাতালিকা বা প্যানেল প্রকাশ পেলে কীভাবে কারও সম্মানহানি হতে পারে?' প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। ABP Ananda LIVE