Kunal Ghosh: ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সিদ্ধান্তকে স্বাগত জানালেন কুণাল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: তিনি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতির (Justice Abhijit Ganguly) পদে, ইনি তখন রাজ্যের শাসকদলের মুখপাত্র। এমন দিন যেত না যখন সাংবাদিক বৈঠকে চাঁছাছোলা ভাষায় বিচারপতিকে (Justice Abhijit Ganguly on Resignation) আক্রমণ করতেন না এই মুখপাত্র। কিন্তু সেই সময় পাল্টেছে, ইনিও আর দলের মুখপাত্র পদে নেই। তিনিও কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন রবিবার। কিন্তু এবার আর দেখা মিলল না যুযুধান-ঝাঁঝালো আক্রমণের। বরং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কুণাল ঘোষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola