Ananda Sokal seg 4: আজ বিচারপতি মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে শুনানি
ABP Ananda | 17 Jan 2023 10:54 AM (IST)

আজ বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে শুনানি। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে হবে শুনানি। এর আগে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টি, আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় রুল জারি। এবার ওই আইনজীবীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে হাইকোর্টে।বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। রয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাশ।
ঝালদার পুরবোর্ডের রাশ এবার কংগ্রেসের হাতে! ৬ কংগ্রেস কাউন্সিলরের সমর্থনে ঝালদার নতুন চেয়ারপার্সন হলেন শীলা চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদার পুরপ্রধান নির্বাচন হয়। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পুরসভা চত্বরকে।