Jyotipriya Mallick: প্রাথমিকভাবে হৃদযন্ত্রে কিছু দুর্বলতা ধরা পড়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের
অ্যাপোলো হাসপাতালে ভর্তি রেশন বণ্টন দুর্নীতি ( Ration Scam ) মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ( West Bengal minister Jyotipriya Mallick)। মন্ত্রীকে মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে CCU-তে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে হৃদযন্ত্রে কিছু দুর্বলতা ধরা পড়েছে। এর জন্য আজ মন্ত্রীর হল্টার মনিটরিং করা হবে। এছাড়াও, কিছু রুটিন পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে, মন্ত্রী ভর্তি থাকায় অ্যাপোলো হাসপাতালে ঢোকায় নিরাপত্তার কড়াকড়ি রয়েছে।