K K Demise: বিকেলে শিল্পীর মরদেহ নিয়ে মুম্বই রওনা দেবেন পরিবারের সদস্যরা

মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। সকালে কলকাতায় আসেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী ও ছেলে। রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়ার পর, বিকেলে শিল্পীর মরদেহ নিয়ে মুম্বই রওনা দেবেন পরিবারের সদস্যরা।

গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, কে কে-র কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola