K K Demise: গাড়িতে থাকাকালীনই উনি বলেন, ভিড় না কমলে ঢুকব না, জানালেন শুভলক্ষ্মী

মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। সকালে কলকাতায় আসেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী ও ছেলে। রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়ার পর, বিকেলে শিল্পীর মরদেহ নিয়ে মুম্বই রওনা দেবেন পরিবারের সদস্যরা। সঙ্গীতশিল্পী শুভলক্ষ্মী দে বলেন, "ভিড় ছিল তবে এত অতিরিক্ত মানুষও ঢোকেননি যে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে। গোটা শো-তে আমি ছিলাম। গাড়িতে থাকাকালীনই উনি বলেন, ভিড় না কমলে ঢুকব না। কিছু ছেলেময়ে বাইরে ভিড় করে। স্টেজে শো চলাকালীন অতিরিক্ত আলোতে থাকি। তখন সবাই ঘামি। এসিও চলছিল।'' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola