Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল

ABP Ananda  |  17 Jul 2026 05:40 PM (IST)
ABP News

কলকাতা (Kolkata) সফরে এলে বলিউড তারকাদের অনেকেই যেমন রসগোল্লা, মিষ্টি দই এর খোঁজ করেন, তেমনই আবার কেউ কেউ তিলোত্তমায় এলে পৌঁছে যান দক্ষিণেশ্বরে, মা ভবতারিণীর দর্শনের জন্য। সেই চেনা ছবিই আবারও একবার ধরা পড়ল। কলকাতায় পা রেখে শুক্রবার সকাল সকাল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol) পৌঁছে যান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে (Dakshineswar Kali Temple)। সেখানে তিনি দিলেন মা ভবতারিণীর পুজোও।


একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই শহরে এসেছেন বলিউডের এই অভিনেত্রী, এমনটাই জানা গিয়েছে। তবে নিজের পেশাদার ব্যস্ততার মাঝে ঢোকার আগেই একটু সময় বের করে পৌঁছে গেলেন মা ভবতারিণীর কাছে। এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে মা ভবতারিণীর গর্ভগৃহে গিয়ে পুজো দেন কাজল। তাঁর পরনে ছিল লাল রঙের কো-অর্ড ড্রেস। আর চোখে ছিল সানগ্লাস। মন্দির চত্বরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে পুজো দেন কাজল। মায়ের পুজোর জন্য কাজলের হাতে ডালা ও শাড়িও দেখা যায়।  

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন