Kaliagunj Case: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে নতুন করে রণক্ষেত্র কালিয়াগঞ্জ
ABP Ananda | 25 Apr 2023 08:34 PM (IST)

নতুন করে উত্তেজনা (Fresh Tension) কালিয়াগঞ্জে (Kaliaganj Minor Murder)। রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ (Agitation) ঘিরে উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির (Stone Pelting) অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হল থানায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করল পুলিশ। ছোড়া হল কাঁদানে গ্যাস। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।