SSKM: এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে বেশিদিন আইসিসিইউতে রাখার পরিকল্পনা নেই। পরিস্থিতি বুঝে কালীঘাটের কাকুকে স্থানান্তরিত করা হবে, জানালেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান দীপঙ্কর মুখোপাধ্য়ায়। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় ইডি। আদালতের নির্দেশে গত শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। ইএসআই হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে সেদিনই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হত। জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে ৫জি অ্য়ামবুল্য়ান্সও পৌঁছে যায়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আগের দিন গত বৃহস্পতিবার রাতেই কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। নজরদারির জন্য় এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে ইডি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola