Kalighater Kaku: 'কালীঘাটের কাকু'কে আদালতে পেশ, তাঁর কণ্ঠস্বরের নমুনা পেতে চায় ইডি ।ABP Ananda Live

'কালীঘাটের কাকু' (Kalighater Kaku) কে ব্যাঙ্কশাল আদালতে (Court) পেশ। সুজয়কৃষ্ণর ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পেতে চায় ইডি, খবর সূত্রের। 'মোবাইলে রাহুল বেরাকে তথ্য় ডিলিটের নির্দেশ দিয়েছিলেন সুজয়কৃষ্ণ', জেরায় অস্বীকার করছেন 'কাকু', দাবি ইডি-র। তাই দুই কন্ঠস্বর মিলিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা। আদালতে পেশের আগে 'কাকু'র দাবি, অভিষেককে নিয়ে তাঁকে প্রশ্ন করেছে ইডি(ED) ।যদিও এ নিয়ে তাঁকে কোনও চাপ দেওয়া হয়নি বলে দাবি সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujoykrishna Bhadra)। হাওয়ালার মাধ্যমে 'কাকু'র ১০ কোটি গিয়েছে সুজয়কৃষ্ণ নিয়ন্ত্রিত ১ সংস্থায়, দাবি ইডি-র।এই ১০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কলকাতায় রিয়েল এস্টেটে, দাবি ইডির। ১০০টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের হদিশ মিলেছে যেখানে টাকা হাওয়ালার মাধ্যমে বিনিয়োগ হয়েছে, দাবি ইডি-র। জেলে কাদের সঙ্গে সুজয়কৃষ্ণ দেখা করছেন, সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হোক, আবেদন ইডির। 'কাকু'র আইনজীবীর দাবি, নতুন কোনও তথ্য পেশ করা হয়নি ইডি-র পক্ষে। পদ্ধতি মেনে শুনানি হলে, তবেই নমুনা দেওয়া যায়, জানালেন সুজয়কৃষ্ণর আইনজীবী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola