Bank Stike News: ভোগান্তি এড়াতে ছুটির দিনে খোলা ব্যাঙ্ক, কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
ABP Ananda | 27 Sep 2026 11:04 PM (IST)

ABP Ananda LIVE : সপ্তাহে ৫দিন কাজ-সহ একাধিক দাবি। কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ভোগান্তি এড়াতে আজ খোলা ব্যাঙ্ক।
আরও খবর...
কড়াইয়ের তেল থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তেলেভাজার দোকান।
কড়াইয়ের তেল থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তেলেভাজার দোকান। পুড়ে ছাই হয়ে গেছে দোকানে মজুত থাকা টাকা, নথি, ফ্রিজ, আসবাব। ঘটনাস্থল অন্ডালের মুকুন্দপুর গ্রামের মোড়। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। দোকানের মালিক জানিয়েছেন, প্রতিদিনের মতোই তেলে ভাজার জন্য কড়াইয়ে তেল ঢেলেছিলেন তিনি। আচমকা সেই তেলে আগুন ধরে যায়। চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা দোকান। এই ঘটনার পর বিশেষ ভাবে সক্ষম স্বামীকে নিয়ে পথে বসার মতো অবস্থা হয়েছে এই বাসিন্দার।