Kalna News: কালনায় রেললাইনের ধার থেকে উদ্ধার ছাত্রীর মৃতদেহ, কী বলছে তদন্তকারীরা ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মা-কে ফোন করার কয়েক মিনিটের মধ্যেই মেয়ের রহস্যমৃত্যু। রেললাইনের ধার থেকে উদ্ধার হল মৃতদেহ। পূর্ব বর্ধমানের কালনার এই ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। সিসিটিভিতে ধরা পড়েছে মৃত্যুর আগে দ্বাদশ শ্রেণির ছাত্রীর গতিবিধি।
আরও খবর...
বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার। শিয়ালদায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযান । সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ। কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?
ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হল ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকল কী করে? তদন্ত শুরু করেছে রেল। প্রাণ হাতে করে ট্রেন সফর আর কতদিন? ফের উঠল সেই প্রশ্ন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। ১০ দিনের মধ্যে মিলবে রিপোর্ট।